Logo

নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়

EIIN: 129351

ESTD: 01-01-1966

Logo
Hero

প্রতিষ্ঠানের ইতিহাস

নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন পুকড়া ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।

July 30, 2025, 8:29 p.m.

প্রতিষ্ঠা ও ইতিহাস:
নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি "নাগুরা ফার্ম" নামক একটি প্রসিদ্ধ স্থানের নামে নামকরণ করা হয়েছে। উল্লেখ্য, এই নাগুরা ফার্ম মূলত উপমহাদেশে গভীর পানিতে চাষ উপযোগী ধান উৎপাদনকারী একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যা ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যালয়টি ১৯৭০ সালের ১লা জানুয়ারি সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তি লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে এটি স্থানীয় শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে তুলেছে।

শিক্ষাকার্যক্রম:
নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয় একটি মাধ্যমিক পর্যায়ের সহ-শিক্ষামূলক প্রতিষ্ঠান। এখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু আছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশের দিকেও গুরুত্ব দেয়। এখানে কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান ল্যাব এর সুবিধা রয়েছে।

ঠিকানা ও যোগাযোগ:

EIIN: ১২৯৩৫১

ঠিকানা: নবীগঞ্জ রোড, ডাক- পুকড়া, উপজেলা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ, সিলেট বিভাগ।